Laxmi Bhandar October Payment Update: পুজোর মাসে বাংলার মা বোনদের খুশির খবর শোনালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর লক্ষী ভান্ডার(Laxmi Bhandar) প্রকল্পের টাকা পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাংক একাউন্টে সময়ের আগেই।
এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নবান্ন থেকে , বলা হয়েছে এই প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অক্টোবর মাসের 1 তারিখেই।

পুজোর মাস বলে সরকারি কর্মচারীদের আগেই বেতন দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় সরকার। ২৬ শে সেপ্টেম্বর এই টাকা ঢুকে যাওয়ার কথা। রাজ্য সরকারও সরকারি কর্মচারীদের বেতন তাড়াতাড়ি দেবে বলেছেন।
২০২৬-এ ভোটের আগেই লক্ষী ভান্ডার নিয়ে বড়ো ঘোষণা : Also Read
Laxmi Bhandar October Payment Update
লক্ষীর ভান্ডার(Laxmi Bhandar) অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প বাংলার নারীদের অনেকটা সাহায্য হয়। সামনে ২০২৬-এ বিধানসভা নির্বাচন অর্থাৎ রাজ্য সরকারের সমস্ত প্রকল্প গুলোই কিন্তু হাতিয়ার হিসেবে কাজ করবে।
আর এই সমস্ত প্রকল্প নিয়ে বারবার প্রচার চালাচ্ছে তৃণমূল কর্মীরা। এবার আরো বড় পদক্ষেপ, উৎসবের মাস তাই প্রত্যেকেরই হাতে টাকা চায়। সেই জন্যই যাতে সবার হাতে টাকা থাকে এজন্য এরকম পদক্ষেপ নিয়েছেন।
কবে পাওয়া যাবে পুজোর মাসের লক্ষ্মী ভান্ডার ?
লক্ষী ভান্ডার(Laxmi Bhandar) গ্রাহকদের জন্য এক বিরাট বড় সুখবর দিলেন রাজ্য সরকার । নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে যে লক্ষী ভান্ডারের টাকাটা গ্রাহকদের ব্যাংক একাউন্টে চার থেকে পাঁচ তারিখ বা ১০ তারিখের মধ্যে চলে আসতো এবার অক্টোবর মাসের লক্ষ্মী ভান্ডারের টাকাটা এক তারিখেই কিন্তু গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।
বিশাল বড় সুখবর দিল রাজ্য সরকার অর্থ দপ্তর। শুধু লক্ষী ভান্ডার নয়, জয় বাংলা থেকে শুরু করে একাধিক সামাজিক প্রকল্প যেগুলো সাধারণ মানুষকে পেনশন দেয় সে সমস্ত প্রকল্প গুলির টাকা এবারে খুব অতিশীঘ্রই গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে।
ইতিমধ্যেই মমতা ব্যানার্জি অর্থ দপ্তরের সাথে একটি বৈঠক করেছেন এবং সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবারে পুজোর মরশুমের জন্য লক্ষ্মী ভান্ডারের গ্রাহকদের টাকা যেন অতি শীঘ্রই তাদের ব্যাংক অ্যাকাউন্টটি চলে আসে তারা যেন একদম বঞ্চিত না হয়।
Also Read : Laxmi Bhandar Status Check 2025
লক্ষী ভান্ডারের টাকা এবার আগে দেবে জানালো সরকার।
Laxmi Bhandar October Payment Update:
লক্ষীর ভান্ডার একটি জনপ্রিয় প্রকল্প হওয়ার কারণে ২০২৪ এ যে লোকসভা ভোট হয়েছিল সেই ভোটে কিন্তু এই লক্ষী ভান্ডার প্রকল্পের একটা বিশাল বড় ভূমিকা হয়েছিল কারণ লক্ষ্মী ভান্ডারের(Laxmi Bhandar) যে গ্রাহকরা আছে সে গ্রাহকদের অধিকাংশই ভোট পাবেন বলে তৃণমূল কংগ্রেস আসা করে থাকে।
তো সেই জন্যও বলা যেতে পারে ২০২৬ এ যে লোকসভা ভোট আছে, সে লোকসভা ভোটে মহিলা ভোটারদের একটা বড় রকম ভোট আশা রাখছেন। সেই জন্য তাদেরকে সঠিক সুযোগ সুবিধা যাতে দেওয়া যেতে পারে সেদিকে চোখ রাখছেন।
তাছাড়াও এ বছরে ২৭ তারিখ থেকে পুজো শুরু হওয়ার কারণে পুজোর সপ্তাহে যাতে সাধারণ মানুষদের কোনরকম টাকা পয়সা নিয়ে অসুবিধা না থাকে তারা যেন পুজোতে আনন্দ করতে পারে কেনাকাটি করতে পারে সেই দিকেও চোখ রেখেছেন সেই জন্য গত মাসের তুলনায় এই মাসে অতি শীঘ্রই টাকা দেওয়ার ব্যবস্থা করছেন।
লক্ষী ভান্ডার নিয়ে চারটি বড় ঘোষণা
ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষী ভান্ডার প্রকল্প নিয়ে চারটি বড় ঘোষণা জারি করেছেন।
এই ঘোষণাগুলির জন্য আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি মা বোনেদের মুখে হাসি ফুটবে রাজ্য সরকারের মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যে বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে এবারে নাকি পুজোর আগেই টাকা ছেড়ে দেয়া হবে লক্ষী ভান্ডার এর গ্রাহকদের ব্যাংক একাউন্টে

Laxmi Bhandar October Payment Update:
- প্রথম সিদ্ধান্ত লক্ষি ভান্ডার প্রকল্পের যে পুরনো নিয়ম ছিল সেই পুরনো নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে যাদের বয়স ২৫ থেকে ৬০ বছর। তারা টাকা পাচ্ছিল হাজার টাকা আর বারোশো টাকা। তবে যাদের বয়স ৬০ বছর হয়ে যাচ্ছিল তারা কিন্তু আর টাকা পাচ্ছিল না তবে এবারে ঘোষণা করা হয়েছে যাদের বয়স ৬০ বছর হচ্ছে তারাও হাজার টাকা করে পেনশন পাবেন। পুজোর মাস বলে এই সুবিধা গুলি দিচ্ছেন রাজ্য সরকার তাতে আমাদের বাংলার প্রচুর মহিলার মুখে হাসি ফুটবে।
- দ্বিতীয় ঘোষণা যে সকল মহিলারা বিধবা ভাতা পাচ্ছিলেন তারা পুরনো নিয়ম অনুসারে তারা কিন্তু লক্ষী ভান্ডার থেকে টাকা পাচ্ছিলেন না তবে এই নিয়ম এবার বদলে গেল বিধবা ভাতা পাওয়া মহিলারাও এবার লক্ষী ভান্ডারে এপ্লাই করতে পারবেন এবং তারাও লক্ষী ভান্ডার থেকে টাকা পাবেন। তবে বিধবা মহিলার বয়স হতে হবে ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত।
- তৃতীয় ঘোষণা যে সকল মহিলারা গত মাসের লক্ষী ভান্ডারের টাকা যাদের ব্যাংক একাউন্টে ঢোকেনি তারা এই পুজোর মাসে দুটি কিস্তিতে তাদের এবার টাকা দেয়া হবে। দু হাজার টাকা ও ২৪০০ টাকা তবে রাজ্য সরকারের ঘোষণা কোন মহিলার যদি ব্যাংক একাউন্ট নিয়ে সমস্যা বা অন্য কোন বিষয় নিয়ে সমস্যা থাকে তাহলে তাদের টাকা পাওয়া হবে না
- আরেকটি ঘোষণা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন পুরনো নিয়ম অনুসারে যাদের স্বাস্থ্য সাথী কার্ড ছিল না তারা লক্ষ্মী ভান্ডারে আবেদন করতে পারতেন না তবে নতুন নিয়ম অনুসারে যাদের স্বাস্থ্য সাথী কার্ড নেই তারাও এবার প্রত্যেকেই আবেদন করতে পারবে লক্ষ্মী ভান্ডারের জন্য।