২০২৬-এ ভোটের আগেই লক্ষীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষণা – টাকা কি বাড়বে?

ক্ষমতায় আসার পর রাজ্যে একের পর এক সামাজিক প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষীর ভান্ডার(Laxmi Bhandar News), কন্যাশ্রী, যুবশ্রী, বিধবা ভাতা এরকম টোটাল 94 টি প্রকল্প চালু করেছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী।

এরমধ্যে সব থেকে জনপ্রিয় সামাজিক প্রকল্পের নাম হল লক্ষীর ভান্ডার। পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলারা ২৫ বছর বয়স থেকে ৬০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্প থেকে টাকা পেয়ে থাকে।

laxmibhandarupdate
Laxmi Bhandar News

প্রথমে ৫০০ টাকা দিয়ে এই প্রকল্প শুরু হলেও ২০২৪-এ লোকসভার আগে এই টাকার অংকটা বাড়িয়ে দেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। বর্তমানে সাধারণ জাতির মহিলারা হাজার টাকা করে পান এবং তপশিলি জাতির মহিলারা 1200 টাকা করে পান।

Laxmi Bhandar News 2025

ইতিমধ্যে একটা গুজব ছড়িয়েছে ২০২৬ এ ভোটের আগে এই টাকার অংকটা আরো বেড়ে যাবে। সাধারণ জাতিদের জন্য এই টাকা হতে পারে পনেরশো টাকা আর তপশিল জাতির মহিলারা আসা করেছেন বা আশা রাখছেন ১৮০০ টাকা করে পাবেন।

Lakhir Bhandar New Update Today : Also Read

তবে আর গুজব নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের মুখে বড় কিছু ঘোষণা করেছেন। বীরভূমে এক সরকারি সুবিধা প্রদান অনুষ্ঠানে নিজেই লক্ষ্মী ভান্ডার(Laxmi Bhandar) নিয়ে বড় ঘোষণা করেছেন।

laxmi bhandar news
Laxmi Bhandar

মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়ো ঘোষণা

মুখ্যমন্ত্রী বলেন আমাদের এখানে বাংলায় 9 লক্ষ 25 হাজার মা-বোনেরা লক্ষীর ভান্ডার পায়। আর অন্যান্য রাজ্যে যারা অনেক বড় বড় কথা বলেছিল তাদের এখন অনেক কিছু নিয়ম হয়েছে অনেক কিছু রেস্ট্রিকশন হয়েছে বাড়িতে স্কুটি থাকলে হবে না ফোন থাকলে হবে না পাকা বাড়ি থাকলে হবে না।

আমাদের এখানে মা বোনেরা নিশ্চিন্তে থাকুন আমি যেটা বলি সেটাই করি। তিনি আরো বলেন ২৫ বছর বয়স থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সারা জীবন চলবে। মমতা ব্যানার্জি এই লক্ষীর ভান্ডার(Laxmi Bhandar) নিয়ে প্রশংসা করে কি কি বলেছেন তা শুনে নিন।

লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ সুবিধা

সারা বিশ্বে পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত সামাজিক প্রকল্প গুলি আছে সে সমস্ত প্রকল্পগুলির বাহবা দিচ্ছে বিভিন্ন বিশ্ব সংস্থাগুলো।

এবং এই প্রকল্পের জন্য যে মানুষের হাতে যে টাকা পৌঁছে যাচ্ছে প্রত্যেকটি মহিলার কাছে প্রত্যেক মাসে টাকা পৌঁছে যাচ্ছে যার জন্য আমাদের যে মার্কেট সেটা অনেক মজবুত হচ্ছে, এরকমটাই মনে করেন অনেক অর্থনৈতিক বিশেষজ্ঞ।

Also Read: Laxmi Bhandar Status Check 2025

কি কি সুবিধা পাই?

বাংলার মা বোনেরা এটা মনে করেন যে সংসার চালানোর জন্য কিছু পরিমাণ অর্থ তারা এই লক্ষী ভান্ডারে(Laxmi Bhandar) জমা করে রাখেন। যার জন্য সংসার চালানো খুবই সহজ হয়ে যায় এছাড়াও সামনে পূজা আসছে বাড়ির ছেলেমেয়েদের জন্য কেউ জামা প্যান্ট কেনাকাটি করবে সেগুলো একটা সুবিধা হয়ে দাঁড়ায়।

এমনকি এমনও দেখা গেছে বাড়ির যে কর্তা অর্থাৎ পুরুষেরা, দেখা গেল মাসের শেষে তার হাতে কোনো অর্থ নেই কিন্তু স্ত্রীর লক্ষ্মী ভান্ডারে জমানো টাকা তার সে সময় কাজে আসছে

অর্থাৎ এই লক্ষী ভান্ডার প্রকল্পটি আমাদের জনসাধারণের কাছে অনেক একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এই প্রকল্পটির কারণে সব থেকে বেশি যারা সুবিধা পায় সেটা হল মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা ও গরীব বাড়ির মা বোনেরা।

তো সবশেষে দেখা যায় এ প্রকল্পটি হল মানুষের হাতে টাকা পৌঁছে দেওয়া প্রকল্প কিন্তু একটু ভালো করে বিচার করলে দেখা যায় শেষ পর্যন্ত এই টাকাটা কিন্তু আমাদের বাজারে খাটছে যার জন্য আমাদের রাজ্যের ইকোনোমি পাওয়ার অনেক মজবুত হচ্ছে।

লক্ষী ভান্ডার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা – Laxmi bhandar News Update

Laxmi bhandar News Update: তো লক্ষী ভান্ডার(Laxmi bhandar) প্রকল্পে যারা নতুন আবেদন করতে চলেছেন তো তাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। যেমন:

আপনি যদি লক্ষী ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আপনার বয়স অবশ্যই ২৫ বছরের ওপরে ও ৬০ বছরের কম হতে হবে। ২৫ বছরের কম আর ৬০ বছরের বেশি যদি বেশি বয়স হয় তাহলে আপনি লক্ষী ভান্ডারের সুবিধা পাবেন না।

আবেদনকারীর একটি নিজস্ব ব্যাংকের একাউন্ট থাকতে হবে ও তার সাথে আবেদনকারীর স্বাস্থ্য সাথী প্রকল্প কার্ড বা ওই স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে আপনাকে অন্তর্ভুক্ত আগের থেকে থাকতে হবে।

আপনার যদি লক্ষী ভান্ডার(Laxmi bhandar) প্রকল্পের জন্য পর্যাপ্ত বয়স, প্রয়োজনীয় ডকুমেন্টস এই সব কিছুই যদি টিক থাকে তারপরও যদি আপনি লক্ষী ভান্ডার পেয়ে না থাকেন বা আপনার যদি ব্যাংক একাউন্টে টাকা না আসে তাহলে আপনি কি কি করবেন?

দেখুন প্রথমত আপনাকে আপনার সমস্ত ডকুমেন্টস আধার কার্ড, ব্যাংকের পাসবুকের জেরক্স এই সমস্ত কিছু নিয়ে আপনাকে আপনার যে BDO অফিস আছে সেখানে গিয়ে আপনাকে কথা বলতে হবে।

আর অন্যদিকে আপনাকে দেখতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক আছে কিনা, আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট বই লিংক আছে কিনা, আপনার ডকুমেন্টসের কোন ভুল ত্রুটি আছে কিনা, আপনার কোন নামের ভুল ত্রুটি আছে কিনা এ সমস্ত দিকগুলি আপনাকে আগে দেখে নিতে হবে।

তারপরও যদি আপনার কোন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আপনার নিকটবর্তী যে ব্লক বা BDO অফিস থাকে সেখানে গিয়ে আপনি দেখা করতে পারেন। অবশ্যই আপনি যদি এই প্রকল্পের(Laxmi bhandar) যোগ্য মহিলা হয়ে থাকেন তাহলে আপনার ব্যাংক একাউন্টে অবশ্যই টাকা আসবে।

Leave a Comment